1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। পানি পরিশোধন প্রকল্পে বিনিয়োগসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়সমূহ এ সময় বিশদভাবে আলোচিত হয়। বুধবার (২৭ মার্চ) দুপুরে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পানি সরবরাহ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মেঘনা নদী থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পানি পরিশোধন করে সরবরাহ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে মেঘনা নদী থেকে সঞ্চালন পাইপের মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পানি সরবরাহ এবং সমুদ্রের পানি লবনাক্ততা দূর করে পরিশোধনের মাধ্যমে সরবরাহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি কোনটি হতে পারে তার উপর অধিকতর তথ্য উপাত্ত সংগ্রহ করার উপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে ।

মোঃ তাজুল ইসলাম দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের অন্যতম প্রধান বিদেশি বিনিয়োগকারী হিসেবে আখ্যায়িত করে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com