1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী : স্পিকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আইনের মাধ্যমে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে যুক্তরাজ্যের লন্ডনের গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালক ম্যাট কার্টার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে তারা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সংরক্ষিত নারী আসন, জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ, সংসদীয় স্থায়ী কমিটিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদে সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে নারীরা সংসদ সদস্য হিসেবে আসছেন। পাশাপাশি সংরক্ষিত নারী আসনে ৫০ জন সংসদ সদস্যও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন।

স্পিকার বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে নারী ও যুব ক্ষমতায়ন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধিতে কাজ করছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতো গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের সঙ্গে অংশীদার হিসেবে জাতীয় সংসদ কাজ করতে পারে।

তিনি বলেন, দ্বাদশ সংসদে প্রাক্তন মন্ত্রীদের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় কমিটির কার্যক্রম আরও সুচারুভাবে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী স্থায়ী কমিটির স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে স্বস্ব মন্ত্রণালয়ের মন্ত্রীকে কমিটি সদস্য হিসেবে নির্বাচিত করেছেন।

গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালক ম্যাট কার্টার দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com