1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

স্বাধীনতার প্রশ্নে কাশ্মিরবাসীকে যা বললেন ইমরান খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাশ্মিরের জনগণ ইসলামাবাদের সাথে থাকতে চায়, নাকি স্বাধীন রাষ্ট্র চায় সেই সিদ্ধান্ত কাশ্মিরবাসীর ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এ ব্যাপারে তিনি বলেন, ইসলামাবাদ চায় কাশ্মিরের জনগণই সিদ্ধান্ত নেবেন যে তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চান নাকি স্বাধীন রাষ্ট্র চান।

সম্প্রতি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের তারার খাল এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন গিয়েছিলেন ইমরান খান। সেখানে তিনি এসব কথা বলেন।

কাশ্মিরের জনগণ স্বাধীন রাষ্ট্র চাইলে ইসলামাবাদ ভোটাভুটির আয়োজন করবে বলেও জানান তিনি।

২০১৯ সালের আগস্টে কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় ভারত সরকার। জম্মু-কাশ্মির ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে বলে সে সময় জানিয়েছিল ভারত। কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেও দাবি করেছিল দিল্লি। জম্মু-কাশ্মিরের সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকার সেই সব সমস্যার সমাধানে সক্ষম বলেও জানিয়েছিল ভারত।

এ ঘটনায় কাশ্মির ইস্যুতে ইসলামাবাদের সঙ্গে দিল্লির সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com