1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

স্বামীকে ছেড়ে দেবরের সঙ্গে সংসার, দাম দিতে হলো প্রাণ দিয়ে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নে নিখোঁজের ছয় দিন পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) নাগরপুর থানার ইনচার্জ (তদন্ত) হাসান সরকার জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২ নভেম্বর) সকালে ওই ইউনিয়নের দক্ষিণ সহবতপুর গ্রামে থেকে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত সমাজ মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (৩৫)।

নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ফাতেমাকে সন্তানসহ তালাক দেয় প্রথম স্বামী আলিম। পরে সংসার চালাতে ফাতেমা সৌদি পাড়ি দেন। টানা ৫ বছর প্রবাস জীবন শেষে দেশে ফেরত আসে। পরে ফাতেমা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি নেন। চাকরির সুবাদে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার আরশেদ আলীর ছেলে রুবেল মিয়ার সঙ্গে প্রথমে প্রেম এবং পরে বিয়ে হয়।

এদিকে বিয়ের প্রায় দুই মাস পর রুবেলের ছোট ভাই শামিমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে ফাতেমা। পরে রুবেলকে তালাক দিয়ে শামিমকে বিয়ে করে সাত মাস ধরে সংসার করছিল। ইতোমধ্যে চার মাসের অন্তঃসত্ত্বা ফাতেমা। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্বামীসহ ফাতেমা তার বাবার বাড়ি সহবতপুর আসেন। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে স্বামী শামীম ঘুম থেকে উঠে তার স্ত্রী ফাতেমাকে আর খুঁজে পান না। এ সময় ফাতেমার বাড়ির লোকজন স্বামী শামীমকে চাপ সৃষ্টি করলে শামীম কোনো কিছু উত্তর না দিয়ে পালিয়ে যান।

নিহত ফাতেমার বাড়ির লোকজন শামীমের মোবাইল ফোনে যোগাযোগ করলে শামীম নানারকম কথাবার্তা বলেন।

স্থানীয়রা জানান, ফাতেমা নিখোঁজের ছয় দিন পর বুধবার (২ নভেম্বর) সকালে বাড়ির পাশ থেকে মাটি আনতে গিয়ে ঝোপের মধ্যে ঝুলন্ত মরদেহ দেখতে পান চাচাতো ভাবি পারুল। এ সময় পরিবারের সদস্যরা থানায় সংবাদ দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে নাগরপুর থানার ইনচার্জ (তদন্ত) হাসান সরকার জাহিদ জানান, বুধবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com