1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

স্বামীর গোপনাঙ্গ কেটে হাসপাতালে পাঠালেন স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লার দেবিদ্বারে ঘুমন্ত অবস্থায় সোহেল রানা (৩৫) নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

বুধবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সোহেল রানাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী হাজেরা বেগমকে (৩২) আটক করেছে পুলিশ। সোহেল রানা রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, দীর্ঘদিন ধরে দেবিদ্বারের সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামের সোহেলের সঙ্গে তার স্ত্রী হাজেরার কলহ চলছিল।

সেই কলহের জের ধরে বুধবার দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত সোহেল মিয়ার গোপনাঙ্গ কেটে দেন হাজেরা। এ সময় সোহেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্ত্রী হাজেরাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

ওসি আরও জানান, সোহেল-হাজেরা দম্পতির তিনটি সন্তান রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com