1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

স্বামীর মৃত্যুর দুই বছর পর সন্তানের জন্ম দিলেন স্ত্রী!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এক দম্পতি সন্তান নেয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই ভয়ংকর সংবাদ! ক্রিস আর লরেনের স্বপ্নের দাম্পত্যের মাঝে এসে পড়ে ব্রেন টিউমার নামের এক ভিলেন। অসুস্থ ছিলেনই।

একাধিক শারীরিক পরীক্ষার পর জানা যায় ক্রিসের ব্রেন টিউমার হয়েছে।

এরপর মৃত্যু হয় ক্রিসের। একা হয়ে যান লরেন। তবে স্বামীর মৃত্যুর দুই বছর পর সেই ক্রিসের ঔরসজাত সন্তানের জন্ম দিলেন তিনি। তাক লাগিয়ে দিলেন পুরো বিশ্বকে। কীভাবে সম্ভব হলো?

বছর ৩৩-এর তরুণী লরেন ম্যাকগ্রেগর ইংল্যান্ডের লিভারপুলের বাসিন্দা। স্বামী ক্রিসের মৃত্যু হয় ২০২০ সালের জুলাই মাসে। এর প্রায় দুই বছর পরে ক্রিসের ঔরসজাত সন্তানের মা হয়ে চমকে দিয়েছেন লরেন। আসলে এই কাজ সম্ভব হয়েছে ক্রিসের বীর্য সংরক্ষণ করার ফলে।

লরেন জানিয়েছেন, ক্রিসের মৃত্যুর ৯ মাস পরে তিনি আইভিএফ পদ্ধতি গর্ভবতী হন। কাজে আসে প্রয়াত স্বামীর বীর্য। এরপর চলতি বছরে ১৭ মে ফুটফুটে সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছেন সেব। লরেন জানিয়েছেন, সেবকে হুবহু তার বাবার মতোই দেখতে। ক্রিসই যেন লরেনের গর্ভে ফিরে এসেছেন!

লরেনের কথায়, ‘সেবকে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কারণ সেবকে প্রায় ক্রিসের মতোই দেখতে। ক্রিস এখন যেখানেই থাকুক সেখান থেকে যেন এক টুকরো সেব হয়ে ফিরে এসেছে আমার কাছে।’

লরেন দাবি করেছেন, যত দিন যাচ্ছে তত যেন আরো বেশি করে ক্রিসের মতো হয়ে উঠছে সেব! ওর চুল, ঠোঁট একেবারে ক্রিসের মতোই! ক্রিসের আগের পক্ষের এক ছেলে রয়েছে। তার নাম ওয়েড।

১৮ বছরের সেই ছেলে সৎমা ও ভাইকে সারাক্ষণ আগলে রাখছে, এমনটাই জানিয়েছেন লরেন। তার কথায়, ওয়েড যতখানি দায়িত্ব নিয়ে তার মা ওভাইয়ের পাশে দাঁড়িয়েছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। সূত্র: ডেইলি মেইল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com