1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

স্বামী সেজে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণ!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাতের আধারে ঘুমের মধ্যে স্বামী সেজে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. মাসুদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামে ঘটনাটি ঘটে।

আজ সোমবার দুপুরে মাসুদকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে কুলিয়ারচর থানায় গৃহবধূ নিজে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ভুক্তভোগী নারীর স্বামী পাশের চৌকিতে ঘুমিয়ে ছিলেন। এসময় ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণ করেন মাসুদ। এক পর্যায়ে লাইট জ্বালালে অভিযুক্তকে চিনতে পেরে চিৎকার দেন গৃহবধূ। তার চিৎকারে স্বামী উঠে যাওয়ায় মাসুদ দ্রুত পালিয়ে যান। পরে আশে-পাশের লোকজন চলে আসলে বিষয়টি তাদেরকে বলা হয় এবং আইনের আশ্রয় নেওয়া হয়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com