1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

স্মার্ট বাকেরগঞ্জ উপজেলা বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক মঞ্জু।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩০৮ বার দেখা হয়েছে

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ(আইইবি)’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, রাজনীতি এবং সামাজিক সম্পর্ক সম্পূর্ণ আলাদা। রাজনীতির উর্ধ্বে থেকেও যে মানবতার জন্য কাজ করা যায় তার দৃষ্টান্ত দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সবার জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি আমাদের সবাইকে স্মার্ট বাকেরগঞ্জ উপজেলা বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি)’র সেমিনার হলে অনুষ্ঠিত ঢাকাস্থ দুধল ইউনিয়নের জনকল্যান সমিতির কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আলোচনা সভায় ইঞ্জিনিয়ার এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু এইসব কথা বলেন।

আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, সমন্বিত উন্নয়নের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। তৃনমুলের উন্নয়ন মানেই সারা বাংলাদেশের উন্নয়ন। বাকেরগঞ্জের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য সবার সহযোগিতা দরকার। সেই উন্নয়ন করতে সবাই এগিয়ে আসবেন৷

এই সময় আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র কাউন্সিল মেম্বার ও বাকেরগঞ্জ কল্যান সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ জলিল হাওলাদার (পলাশ)।

ইঞ্জিনিয়ার আঃ জলিল হাওলাদার (পলাশ) বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুনদের এগিয়ে আসতে হবে। আধুনিক তথ্য প্রযুক্তিতে জ্ঞান সমৃদ্ধ করে চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় তরুন সমাজ কাজ করতে হবে।

ঢাকাস্থ দুধল ইউনিয়ন জনকল্যান সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আসলাম রিয়াজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাদের হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ফয়েজুল রাহাত নিজাম, দুধল ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্শেদ উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা মাসুদ খান, যুবলীগ নেতা ইমামুল বাশার মিলন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম নজরুলসহ ঢাকাস্থ দুধল ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com