1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

হজক্যাম্পে লাগেজ র্যাপিং সেবা চালু—হজযাত্রা হবে আরও নিরাপদ ও সুশৃঙ্খল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬):
পবিত্র হজকে সামনে রেখে হজযাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে হজক্যাম্পে প্রথমবারের মতো চালু হয়েছে আধুনিক লাগেজ র্যাপিং সেবা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, এ সেবার মাধ্যমে হজযাত্রীরা এখন পেশাদারভাবে তাদের লাগেজ র্যাপিং করাতে পারবেন, যা ভ্রমণের সময় লাগেজকে ক্ষতি, হারিয়ে যাওয়া বা অনাকাঙ্ক্ষিত খোলার ঝুঁকি থেকে সুরক্ষা দেবে। এতে যাত্রার শেষ মুহূর্তের ভোগান্তি কমবে এবং সামগ্রিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদান করা বর্তমান সরকারের অঙ্গীকারের অংশ। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় হজ ব্যবস্থাপনায় ধারাবাহিক উন্নয়ন সাধিত হচ্ছে। নতুন এই লাগেজ র্যাপিং সেবা তারই একটি বাস্তব প্রতিফলন, যা হজযাত্রাকে আরও সাবলীল ও নির্বিঘ্ন করবে।
ধর্মীয় দায়িত্ব পালনে সহায়ক প্রতিটি উদ্যোগই একটি কল্যাণরাষ্ট্রের প্রতিচ্ছবি। হজযাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি মুসলমানদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। সেই ইবাদতকে সহজ, নিরাপদ ও সম্মানজনক করতে সরকারের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
হজের মতো পবিত্র ফরজ ইবাদত পালনে শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিপাটি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাগেজ র্যাপিংয়ের মতো ছোট কিন্তু কার্যকর সেবাও হাজিদের কষ্ট লাঘব করে তাদের ইবাদতে মনোনিবেশে সহায়তা করবে—যা নিঃসন্দেহে একটি সওয়াবের কাজ।
হজযাত্রীরাও সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের আধুনিক ও কার্যকর সেবা চালুর মাধ্যমে বাংলাদেশ হজ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com