1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

হজের খরচ কমছে, দুইদিন মধ্যে ঘোষণা: ধর্ম উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: এ বছর হজের খরচ কমছে এবং হজের খরচ কত হবে তা দুদিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অল্পদিনের দায়িত্ব পেয়েছি। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমরা হজের প্যাকেজ নিয়ে কাজ করছি। ২০২৫ সালের জুন মাসে যে হজ অনুষ্ঠিত হবে সেখানে যেন বাংলাদেশের মানুষ সুন্দরভাবে হজ করতে পারেন, তাদের যেন খরচ কম হয় সেই চেষ্টা করছি দিন-রাত।’

সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি নিজে হজ করেছি কয়েকবার। অনেক কিছু জানা আছে। আমি চেষ্টা করছি, কীভাবে সব করলে খরচ কম হবে। ডলারের দাম বৃদ্ধির কারণে রিয়ালের দাম বেড়েছে। এ জন্য সমস্যা হচ্ছে কিছুটা। আমি নিজে মক্কা-মদিনা সফর করেছি, সে দেশের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারপর দেশে ফিরে বিমানের সঙ্গে বসেছি, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বসেছি। এনবিআরের সঙ্গে বসে আলোচনা করে দুই ক্যাটাগরিতে হজ প্যাকেজ নির্ধারণ করেছি।’

হজ প্যাকেজের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘মক্কা থেকে একটি কাছের প্যাকেজ, আরেকটি আড়াই কিলোমিটার দূরে—যাতে হাজিদের কষ্ট না হয়। হাজিদের জন্য ৮০ জন অভিজ্ঞ ডাক্তার, ২০০ নার্স ও এক কোটি টাকার ওষুধ সরবরাহ করা হবে। ইনশাল্লাহ, আমি নিজেও হজে উপস্থিত থাকবো এবং দেখবো হাজিদের কোনো সমস্যা না হয়।’

খালিদ হোসেন আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, সেখানে সিন্দুকের তালা নেই। খালি সিন্দুক। দেশে পাঁচ শতাধিক মডেল মসজিদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে কিছু মসজিদের কাজ শেষ হয়েছে। এখনো অধিকাংশ মসজিদের কাজ চলমান।’

এসব মসজিদের অর্থায়নের বিষয়ে তিনি বলেন, ‘আপনাদের আমি জানিয়ে দিতো চাই, এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের টাকায় নির্মিতি হচ্ছে। সৌদি আরব যে অর্থ দিতে চেয়েছিল, কোনো কারণে সেটা দেয়নি। এখানে কোনো অনিয়ম করা চলবে না। কিছু কিছু মসজিদের ছাদ থেকে পানি পড়ছে। আমি নিজে কয়েকদিন আগে কুমিল্লার একটি মডেল মসজিদ পরিদর্শন করে দেখেছি, বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ছে।’

‘তদন্ত কমিটি করে দিয়েছি। যারা এসব অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে—সে যেই হোক। এখন যে মডেল মসজিদগুলোর কাজ চলছে, সেগুলোতে কোনো অনিয়ম হলে আমাকে জানাবেন, আমি তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো,’ যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com