1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

হঠাৎ ঢাকা ফিরে এসেছেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপ মিশনের মুম্বাই পর্ব শেষ করে এই মুহূর্তে বাংলাদেশ দল পরের দুই ম্যাচের ভেন্যু কলকাতায়। তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের গন্তব্য পাল্টে গেছে। হঠাৎ দেশে ফিরে এসেছেন তিনি।

জানা গেছে, আজ (বুধবার) সকালে ঢাকায় নেমে দুপুরেই মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ঢুঁ মেরেছেন তিনি।

মিরপুর স্টেডিয়ামের ইনডোরে নিজের ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলনও করেছেন টাইগার এই অলরাউন্ডার।

জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। এই কোচের অধীনেই নিজেকে বড় করেছেন সাকিব। হয়ে উঠেছেন বিশ্বসেরা তারকা। অতীতে বহুবারই নিজের অফফর্মের সময় গুরু ফাহিমের শরণাপন্ন হয়েছিলেন সাকিব আল হাসান।

এবারও সম্ভবত নিজেকে ফিরে পাওয়ার মিশনে ঢাকায় পা রেখেছেন সাকিব। ব্যাটে বলে এবারের বিশ্বকাপটা যে মোটেই ভালো যাচ্ছে না তার। ইনজুরির কারণে এক ম্যাচ না খেললেও বাকি ম্যাচগুলোতে তার পারফর্ম্যান্স ঠিক সাকিব-সুলভ না। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে টাইগার দলপতি করেছেন মোটে ৫৬ রান। আর বল হাতে নিয়েছেন ৬ উইকেট।

বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। টানা চার হারে সেমিফাইনালে খেলার স্বপ্নও মলিন হয়ে গেছে অনেকটাই। ব্যাটে-বলে ফর্মে নেই কাপ্তান সাকিবও। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেই আউট হয়ে কোনোরকমে হতাশা লুকিয়েছেন। এর মধ্যেই তিনি ফিরলেন ঢাকা।

জানা গেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দিতে কলকাতায় যাবেন সাকিব। এরপর ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে খেলবেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com