1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

হত্যা মামলার আসামি হয়েও চেয়ারম্যান নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোসাব্বির হোসেন এখন কারাগারে। তিনি ব্যবসায়ী রোকন সরদার হত্যা মামলার আসামি।

জানা গেছে, রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় রোববার বিকেলে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে বিচারক ফেরদৌস ওয়াহিদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তবর্তী জামিন নিয়ে নির্বাচনে অংশ নেন।

এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী সাবেক পিপি শফিকুল ইসলাম শফি জানান, এ বছরে উচ্চ আদালত থেকে মোসাব্বির হোসেন আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে তিনি নিম্ন আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক কারাগারে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ১৭ জুন বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় ইউপি সদস্য আশিকুজ্জামান ও জিল্লুর রহমান। নিহত রোকন সরদার ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই খোকন সরদার বাদী হয়ে মোসাব্বির হোসেনসহ ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com