1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নজরদারি, নতুন অনুমতি ব্যবস্থা চালু করলো ইরান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন তদারকি ব্যবস্থা ও অনুমতি প্রক্রিয়া চালু করেছে ইরান। এখন থেকে কৌশলগত এই জলপথ অতিক্রমের আগে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে তেহরান।
বুধবার (২০ মে) ইরানের হরমুজ প্রণালি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন নজরদারি অঞ্চলের সীমা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। নতুন তদারকি অঞ্চলটি ইরানের কুহ মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ আল-ফুজাইরাহ পর্যন্ত এবং কেশম দ্বীপ থেকে উম্ম আল-কুয়াইন পর্যন্ত বিস্তৃত।
নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত যোগাযোগ ফ্রিকোয়েন্সির আওতায় থাকা সব জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এর মাধ্যমে জলপথে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে চায় ইরান।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ চলাচলের ক্ষেত্রে অতিরিক্ত কিছু শর্ত আরোপ করেছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। নতুন নিয়ম অনুযায়ী, জাহাজগুলোকে একটি সম্পৃক্ততা নথি জমা দিতে হবে, যেখানে নিশ্চিত করতে হবে যে জাহাজটির যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
প্রতিবেদনে আরও বলা হয়, নতুন অনুমোদন প্রক্রিয়ার কারণে জাহাজ চলাচলে এক সপ্তাহ পর্যন্ত বিলম্ব হতে পারে। কিছু ক্ষেত্রে অনুমোদন ফি দেড় লাখ ডলারেরও বেশি হতে পারে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি রাশিয়া ও চীনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওমানের সহযোগিতায় বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার চেষ্টা করছে তেহরান।
তিনি আরও বলেন, “আমরা বহু দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি, যাতে তাদের জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে।” একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান এমন কোনো কর্মকাণ্ড মেনে নেবে না যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে।
সূত্র: শাফাক নিউজ, রয়টার্স।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com