1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

হাইকোর্টের আদেশের পর ফেসবুকে যা লিখলেন জায়েদ খান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হাইকোর্টে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত হওয়ার পর চিত্রনায়ক জায়েদ খানের একটি ফেসবুক স্ট্যাটাস ব্যাপক ভাইরাল হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদন করেন জায়েদ খান।

এর পর পরই আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করা হয়।

এতে উচ্ছ্বসিত জায়েদ খান ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’

অভিনেতার মাত্র তিন শব্দের এই স্ট্যাটাস অল্প সময়ের মধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে গেছে। পোস্টে ১১ হাজার লাইক, চার হাজার কমেন্ট পড়েছে। এছাড়া শেয়ার হয়েছে তিন শতাধিক।

এর আগে শনিবার চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে নির্বাচনের আপিল বোর্ড। তখনই আপিল বোর্ডের এই সিদ্ধান্তকে আইন বহির্ভূত রায় হিসেবে উল্লেখ করে আইনী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন জায়েদ খান।

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হতে জায়েদ খান অনিয়ম করেছেন বলে অভিযোগ করে তার প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com