1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

হাতিয়া ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

সাইফুল ইসলাম তুহিন স্টাফ রিপোর্টার :

কে কাঁদে, কে হারায়, দেখো একবার,
একটু পাশে থাকলেই খুলবে দ্বার।
দয়া, মায়া, স্নেহ—এই তো মূল,
মানবিক গুণেই হবে জীবন ফুল।

হাতিয়া ব্লাড ফাউন্ডেশন (HBF)-এর উদ্যোগে ৩০শে মার্চ ২০২৫, রবিবার বিকাল ৪:০০টায় চরচেঙ্গা ইসলামি ফাজিল ডিগ্রি মাদ্রাসার হল রুমে এক মনোমুগ্ধকর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. ফয়সাল উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ—আবদুল মান্নান, আমিনুল ইসলাম বিদ্যুৎ, সাইফুল্লাহ মনির, রফিকুল ইসলামসহ আরও অনেকে। তারা সকলেই মানবতার সেবায় এই সংগঠনের ভূমিকা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন বলেন, “মানবতার সেবাই আমাদের প্রধান অঙ্গীকার। হাতিয়া ব্লাড ফাউন্ডেশন কেবল একটি সংগঠন নয়, এটি একটি পরিবার, যেখানে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। একজন অসুস্থ রোগীর জন্য একটি ব্যাগ রক্ত কতটা মূল্যবান, তা আমরা ভালোভাবেই জানি। আমাদের সংগঠন সেই মানবিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর।

রমজান সংযম, ত্যাগ ও সহানুভূতির মাস। এই মাস আমাদের শেখায়, কেবল নিজের জন্য নয়, বরং সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত। আমরা চাই, এই সংগঠন কেবল রক্তদানেই সীমাবদ্ধ না থেকে আরও নানামুখী মানবিক উদ্যোগ গ্রহণ করুক।

আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়ার মাধ্যমে হাতিয়া ব্লাড ফাউন্ডেশন আগামী দিনেও মানুষের সেবায় নিয়োজিত থাকবে। আল্লাহ আমাদের সকলকে মানবতার সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করুন। আমিন।”

এই মহতী আয়োজন সফল করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com