1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় একটি বাসের ধাক্কায় সাব্বির খান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারে কুতুবখালী টোল প্লাজায় কে কে ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. আসাদুজ্জামান বলেন, ফ্লাইওভারের টোল দেওয়ার সময় সাব্বিরের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। পরে বাসের চালক সোহেলকে (৩৮) আটক করে থানায় নিয়ে আসা হয় এবং বাসটিকে জব্দও করা হয়েছে।

তিনি বলেন, নিহত সাব্বির বাড়ি যাত্রাবাড়ী থানার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার নাজিম উদ্দিন খানের ছেলে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com