1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

হাবিব ফকির হত্যা মামলার দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

কুমিল্লার দাউদকান্দিতে বিচার শালিসে হাবিব ফকির নামে একজনকে পিটিয়ে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার-স্বজন ও এলাকাবাসী।

শনিবার (২৮ অক্টোবর) সকালে দাউদকান্দি পৌরসভার নাগেরকান্দি গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় হাবিব ফকিরের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হাবিবকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। তারা অভিযোগ করেন মামলা দায়েরের ১০/১২ দিন পেরিয়ে গেলেও হত্যা মামলা আসামীরা এখনও গ্রেফতার হয়নি। হত্যাকারীরা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে বলে জানায় হাবিব ফকিরের পরিবারের সদস্যরা।
নিহত হাবিব ফকিরের স্ত্রী হালিমা জানান,আমার স্বামীকে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার চার মেয়ে এক ছেলে। এক মেয়েকে বিয়ে দিয়েছি। বাকী তিন সন্তান অনেক ছোট। এখন আমার সংসার চালানোর মত কেউ নেই, কী করে সংসার চালব এই ভাবনায় আমি এখন দিশেহারা। আমি আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি করছি।
এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

হাবিব ফকিরের বোন কুলসুম বলেন, আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই। আসামীরা মামলা উঠিয়ে না নিলে আমাদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা আমাদের নিরাপত্তা চাই।

এলাকাবাসী জানায়,নিহত হাবিব অটোরিক্সা চালক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।পরে একটি বিক্ষোভ মিছিল গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর (বুধবার) গোপনে এক নারীর ভিডিও ধারনের ঘটনায় নাগেরকান্দি গ্রামে বিচার শালিস বসে। শালিসে হাবিব ফকিরকে ডেকে নিলে এক পর্যায়ে কথাকাটির সময় প্রতিপক্ষের হামলায় নিহত হয় হাবিব ফকির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com