1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাইম কাসেম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, হিজবুল্লাহ শেখ নাইম কাসেমকে প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কাসেম এর আগে হিজবুল্লাহর ডেপুটি নেতা ছিলেন। গত মাসের শেষের দিকে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় নিহত হয় হিজবুল্লাহর তৎকালীন প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। এরপর থেকে জল্পনা চলছিল কে হতে যাচ্ছেন হিজবুল্লাহর প্রধান।

শেষমেশ কাসেমকে হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হলো। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। হিজবুল্লাহকে নির্মূল করতে লেবাননে স্থল অভিযানের পাশাপাশি ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এসব হামলায় হিজপুল্লাহর প্রধানসহ অনেক সিনিয়র নেতা নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com