1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বেলা ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। ওই দিন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম বাজেট প্রস্তাব পেশ করবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপন করা হলেও এবার কোরবানির ঈদের ছুটির কারণে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে জুনের দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে।
এদিকে বাজেটের আকার এখনো চূড়ান্ত হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রাক-বাজেট আলোচনা শুরু করেছে। বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে বাজেট প্রণয়নের কাজ চলছে।
সংশ্লিষ্টরা জানান, সবার মতামতের ভিত্তিতে বাজেটের আকার চূড়ান্ত করে নির্ধারিত দিনে সংসদে তা উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, গত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ২ জুন জাতীয় সংসদ না থাকায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে উপস্থাপন করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সে বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com