1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। লা আলবিসেলেস্তেদের জয়ের নায়ক এমিলিয়ানো মার্তিনেস। টাইব্রেকারে প্রতিপক্ষের তিনটি শট রুখে দেন এই অ্যাস্টন ভিলা গোলরক্ষক।

তার আগে কোপার দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটির নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে। আসরের নতুন নিয়ম অনুযায়ী অতিরিক্ত ৩০ মিনিটের খেলা না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনাকে রুদ্ধশ্বাস জয় এনে দেন গোলরক্ষক মার্তিনেস।

এই জয়ে ২০১৬ সালের পর আবারও কোপার ফাইনালে উঠল লা আলবিসেলেস্তেরা। সর্বশেষ তারা লাতিন সেরার মুকুট পরেছিল ১৯৯৩ সালে।

বাংলাদেশ সময় রবিবার সকাল ৬টায় মারাকানার ফাইনালে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লাতিন ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী সর্বশেষ বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। সেবার আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল। ২০১৯ সালেও কোপায় মুখোমুখি হয়েছিল এই দুই দল। তবে তা শেষ চারে। সেবারও ব্রাজিলের হাতে ২-০ গোলে পরাস্ত হতে হয় আর্জেন্টিনাকে।

তবে কোপায় শিরোপা জয়ের দিকে ব্রাজিলের চেয়ে বেশ এগিয়ে আলবিসেলেস্তেরা। দুটি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ১৪বার। অন্যদিকে ৫টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন সেলেকাওরা শিরোপা জিতেছে ৯ বার। মারাকানার ফাইনালে যদি ব্রাজিলকে হারাতে পারে তবে ১৫ শিরোপা নিয়ে শীর্ষে থাকা উরুগুয়েকে ছুঁয়ে ফেলবে আর্জেন্টিনা।

সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ব্রাজিল। সেলেকাওদের ৪৮ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ৩৪ ম্যাচে। ড্র হয়েছে ২৫ ম্যাচ।

ব্রাজিল এবারের কোপায় ফাইনালে উঠেছে পেরুকে ১-০ গোলে হারিয়ে। গত আসরের ফাইনালেও একই দলকে হারিয়ে শিরোপা জেতে সেলেকাওরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com