1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

১৫ বছরের হিসাবে প্রায় ২৮০ বিলিয়ন ডলার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত সরকারের আমলে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে। যা ১৫ বছরের হিসাবে প্রায় ২৮০ বিলিয়ন ডলার। শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান প্রজন্ম গত তিন টার্মে (মেয়াদে) ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ কেমন গণতন্ত্রের কথা, এ কেমন রাজনীতি, যেখানে পাঁচ বছরে একবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিরোধে লিপ্ত হয়েছি। আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না। নেতিবাচক চিন্তা করলে হবে না।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বরং দিনের পর দিন এখানে গণতন্ত্র হত্যা করা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে দেওয়া হয়নি।

এ সময় আক্ষেপের সুরে তিনি বলেন, কী করুণ সময় গেছে, আমরা ভোট দিতে পারিনি। বর্তমান প্রজন্ম জানে না ভোট কি। তারা গত তিন টার্মে (মেয়াদে) ভোট দিতে পারেনি। পরপর তিন টার্ম ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে দেশের মধ্যে ভীতি তৈরি করে মানুষকে নির্যাতন-নিপীড়ন চালায়। সেই সঙ্গে লুট করে দেশের সম্পদ।

অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক জাহেদা পারভীনের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আল আব্দুল্লাহ, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম গোলাম রব্বানী, যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ তসলিম উদ্দিন, দিনাজপুর কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com