1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

১৭৩ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ল কোরিয়ার বিমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিপাইনের সিবু বিমানবন্দরে অবতরণের সময় কোরিয়ান এয়ারের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, বিমানটিতে ১১ জন ক্রুসহ ১৭৩ জন আরোহী ছিলেন। হালকা আহত ছাড়া তাদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

এই ঘটনার পর ফিলিপাইনের দ্বিতীয় বড় বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামা স্থগিত রাখা হয়।

খবর অনুসারে, বিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ফিলিপাইনের সিবু যাচ্ছিল। রোববার রাতে ফিলিপাইনের সিবু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এটি রানওয়ের বাইরে চলে যায়।

সোমবার এক বিবৃতিতে কোরিয়ান এয়ার জানিয়েছে, এয়ারবাস এসই এ-৩৩০ মডেলের ফ্লাইটটি সিউল থেকে সিবুর উদ্দেশ্যে উড্ডয়ন করে। খারাপ আবহাওয়ার মধ্যে প্লেনটি দু’বার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তৃতীয় দফায় অবতরণের চেষ্টাকালে স্থানীয় সময় রাত ১১টা ৭ মিনিটে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

সংস্থাটি আরও জানিয়েছে, ঘটনার পর যাত্রীদের তিনটি স্থানীয় হোটেলে সরিয়ে নেওয়া হয় এবং একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার প্রক্রিয়া চলছিল।

ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। বার্তাসংস্থা রয়টার্সের ভিডিওতে দুর্ঘটনাকবলিত বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেখা গেছে। এছাড়া রানওয়ে থেকে ছিটকে পড়ায় ফ্লাইটের নোজ বা সামনের ল্যান্ডিং গিয়ারটি ভেঙে পড়েছে।

এদিকে এই ঘটনায় এয়ারলাইন্সের ওয়েবসাইটে ক্ষমাপ্রার্থনা করেছেন কোরিয়ান এয়ারের প্রেসিডেন্ট কিহং উ। তিনি বলেছেন, ‘এই ঘটনার কারণ খুঁজে বের করার জন্য ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে।’

তিনি আরও বলেছেন, আকাশপথে নিরাপদ সেবাদানের বিষয়ে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে, সেটি নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com