1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

১৮ মাস পর কলেজে, বন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন দীঘি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দীর্ঘ ১৮ মাস বন্ধের দেশের সব স্কুল ও কলেজ খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে উৎসবের আমেজ। শিক্ষক ও কর্মচারীরা শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন।

৫৪৪ দিন পর চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও রোববার কলেজে গিয়েছিলেন। দীর্ঘদিন পর নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মনে হয়েছে তিনি স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন। এই অনুভূতির বর্ণনা নেই তার কাছে।

বিকেলে দীঘি বলেন, কলেজে গিয়ে একদম অন্য রকম অনুভূতি হলো। মনে হলো, কলেজের আজ প্রথম দিন। সে এক অন্য রকম অনুভূতি। মনে হলো, আমরা সেই আগের স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। মনে হচ্ছে, নিঃশ্বাস নিচ্ছি পরিশুদ্ধ বাতাস থেকে।

কলেজ খুলে দেওয়ার ঘোষণার পর থেকেই সহপাঠীরা দীঘির সঙ্গে যোগাযোগ করছেন। দীঘি বলেন, বন্ধুদের সঙ্গে দেখা হবে, আবার সেই আড্ডা- এসব ভেবে এত দিন পুলক বোধ করছিলাম। আজ সেই আনন্দের দিনটা অবশেষে এলো এবং অদ্ভুত রোমাঞ্চ নিয়ে ঘুম ভাঙল। দিনের শুরুটাই চমৎকার হলো।

দীঘি বলেন, যখন ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, ঠিক করতে পারছিলাম না কোনটা রেখে কোনটা করব! এত দিন পর ক্লাসে গিয়ে সব নতুন লেগেছে। তবে ভালো লাগছিল বেশ। সবাই স্বাস্থ্যবিধি মানছেন। কলেজে ঢোকার আগে হাত ধুলাম। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলাম। আর আমরা গ্যাপ রেখে ক্লাসে বসেছি। সব মিলিয়ে ভালো লাগছে এ জন্য যে সেফটি মানা হচ্ছে আবার ক্লাসও হচ্ছে।

মহামারি সম্পর্কে সতর্কতাও উচ্চারণ করলেন দীঘি। বললেন, স্কুল-কলেজ খুলেছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। কিন্তু এই আনন্দে আমাদের বোকার মতো ভেসে চললে হবে না। সবাইকে সতর্কভাবে চলতে হবে। কেননা এখনো করোনাভাইরাস দেশ থেকে চলে যায়নি। আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। স্যার-ম্যাডামদের নির্দেশনা মেনে চলতে হবে। ঝুঁকি থাকে এমন কোনো কাজ করা যাবে না।

ধানমণ্ডির ৯/এ-তে অবস্থিত স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রার্থনা দীঘি। মাঝে পড়াশোনার জন্য অভিনয় থেকে দূরে থাকলেও এখন নিয়মিত অভিনয় করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com