1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

১৯ বছর ধরে একসঙ্গে আছেন মোশাররফ করিম আর জুঁই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের সংসার জীবনের ১৯ বছর পার হয়ে গেল । চার বছর প্রেমের পর ২০০৪ সালের ৭ অক্টোবর জুঁইকে ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় এ অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেত্রী জুঁই ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘শুভস্থায়ী ঝগড়ার সাথি পাওয়া দিবস। শুভস্থায়ী ভালবাসার সাথি পাওয়া দিবস। ১৯ বছর যাবৎ এভাবেই ভূতের মতো ঘাড়ে চড়ে বসে আছি, থাকব। কোনো ওঝাই যেন তোমার ঘাড় থেকে আমাকে নামাতে না পারে। ঘৃণামিশ্রিত ভালোবাসার সহিত শুভ ১৯তম বিবাহবার্ষিকী।’

এদিকে সকাল থেকেই টেলিফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকেই তাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছেন।

প্রসঙ্গত, ২০০০ সালে এখনকার মোশাররফের অতটা জনপ্রিয়তা ছিল না। ওই সময় জুঁইয়ের সঙ্গে প্রথম পরিচয় হয় তার। তারপর প্রেম, প্রেম থেকে বিয়ে। বর্তমানে তাদের ঘরে এক ছেলেসন্তান রয়েছে। ছেলের নাম রোবেন রায়ান করিম। স্ত্রী, সন্তান নিয়ে যৌথ পরিবারে বসবাস করেন তিনি। রোবেনের বয়স ১৪ বছর। স্ত্রীকে ভীষণ ভালোবাসেন মোশাররফ। শুটিংয়ে যাওয়ার সময় মাঝেমধ্যে স্ত্রীকেও সঙ্গে নিতেন তিনি।

দুজনে একসঙ্গে বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। তারকা স্বামীর পাশাপাশি বর্তমানে জুঁইও টেলভিশন পর্দায় ব্যস্ত অভিনেত্রী হয়ে উঠছেন। অভিনয়ের পাশাপাশি ছেলে রোবেনের পড়ালেখাসহ যাবতীয় বিষয়গুলোতেও স্ত্রী জুঁই বেশ সক্রিয় ভূমিকা পালন করেন। এখন তারা বেশ সুখী দাম্পত্য জীবন পার করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com