1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

১৯ বলে ম্যাচ জিতলো ইংল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আইসিসি টি-২০ বিশ্বকাপের চলতি আসরে বেশ চাপের মুখে ছিল ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। এ অবস্থায় বাঁচা-মরার ম্যাচে আজ ওমানকে উড়িয়ে দিয়েছে ইংলিশরা।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বল হাতে আগুন ঝরিয়েছে ইংল্যান্ড। যার রেশে ১৩.২ ওভারে মাত্র ৪৭ রানে গুটিয়ে গেছে ওমান। মামুলি লক্ষ্য দুই উইকেট হারিয়ে মাত্র ৩.১ ওভার অর্থাৎ ১৯ বলেই পেরিয়ে গেছে ইংল্যান্ড। যার ফলে নেট রান রেটে বড় সুবিধা পেয়েছে তারা।

আজ বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচের শুরু থেকেই বল হাতে দাপট দেখায় ইংলিশরা। ওমানের শোয়াইব খান ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শোয়াইব করেন ১১ রান।

ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ৪ এবং মার্ক উড ও জোফরা আর্চার দুজনই তিনটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে দলটির প্রত্যেকেই ছিলেন আক্রমণাত্মক। হেসেখেলে এই লক্ষ্য তাড়া করে ইংলিশরা। দলের পক্ষে বাটলার সর্বোচ্চ ২৪ রান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com