1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১ রান নিতেই ৮ উইকেটের পতন!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ওয়ানডে কাপে ঘটেছে এক ভুতুড়ে কাণ্ড। ৫২ রানে ছিল ২ উইকেট। সেখান থেকে মাত্র ১ রান যোগ করতেই পড়ে যায় ৮ উইকেট। এতেই ৫৩ রানে হয় অলআউট। সেই ১ রানও আবার এসেছে ওয়াইড থেকে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিশ্বের সবচেয়ে দ্রুতগতির পিচ পার্থের ওয়াকা গ্রাউন্ডে তাসমানিয়া মুখোমুখি হয়েছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। সেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৫২ রান তুলে ফেলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।

কিন্তু এরপরই অদ্ভুতুড়ে ব্যাটিং ধস নামে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। পরের বলেই ক্যামেরুন ব্যানক্রাফটকে এলবির ফাঁদে ফেলেন ওয়েবস্টার। সেখান থেকে শুরু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ১৬তম ওভারের চার নম্বর বলটি ওয়াইড দেন বিউ ওয়েবস্টার। স্কোরবোর্ডে জমা হয় এক রান।

মাত্র ২৮ বলের মধ্যে ৮ উইকেট হারিয়ে ৫৩ রানে অলআউট হয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। প্রথম চার ব্যাটার ছাড়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে আর কেউই রানের খাতা খুলতে পারেননি। ছয়জন ডাক মেরে আউট হলেও একজন অপরাজিত ছিলেন শূন্য রানে।

তাসমানিয়ার পক্ষে বিউ ওয়েবস্টার নেন ৬টি উইকেট। জবাবে মাত্র ৮ ওভার ৩ বলে ৭ উইকেটের জয় পায় তাসমানিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com