1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার (২৬ জুলাই) রাতে মাউশির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের নির্দেশনাও প্রকাশ করা হয়েছে।

মাউশি থেকে জারি করা অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন গ্রিড অগ্রায়নের চিঠিতে বলা হয়েছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে প্রণয়ন করা অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম ও ২য় সপ্তাহ) জন্য ২৩টি বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সংগীত, উচ্চাঙ্গ সংগীত) পাঠানো হলো।

এ অ্যাসাইনমেন্ট ২০২১ সালের সব এইচএসসি পরীক্ষার্থীকে প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ জনিত সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণ করতে বলা হয়েছে আদেশে।

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি ও আইসিটি পরীক্ষা নেওয়া হবে না। এছাড়া চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেওয়া হবে না। সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক ও চতুর্থ বিষয়ের নম্বর যোগ করা হবে নৈর্বাচনিক তিন বিষয়ের পরীক্ষা/মূল্যায়নের নম্বরের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com