1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

২০২৩ সালের সেরা মুসলিম ব্যক্তিত্ব মাওলানা মাহমুদ মাদানি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৯০ বার দেখা হয়েছে

এ তালিকায় প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের শীর্ষে রয়েছেন যথাক্রমে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনি, কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ, রিসেপ তাইয়িপ এরদোয়ান, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং মুফতি তকি উসমানি।

মাওলানা মাহমুদ মাদানি একজন ভারতীয় ইসলামী স্কলার, রাজনীতিবিদ ও সমাজকর্মী।

১৯৬৪ সালে উত্তর প্রদেশের দেওবন্দে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯২ সালে তিনি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা সম্পন্ন করেন। ভারতের প্রাচীনতম সর্ববৃহৎ সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দের (জেইউএইচ) একাংশের সভাপতি। সব সময়ই বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও আন্তধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা তাঁর অনন্য বৈশিষ্ট্য। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজ্যসভায় রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) দলের সদস্য হিসাবে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ভারতে মুসলিম জনসাধারণের জন্য শিক্ষা ও আইনি অধিকার নিশ্চিত করা ও সমাজসেবায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়েদ হুসাইন আহমদ মাদানি (রহ.)-এর দৌহিত্র ও সাইয়্যিদ আসআদ মাদানি (রহ.)-এর ছেলে।

দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড ওয়েবসাইটে বলা হয়, মাওলানা মাহমুদ মাদানি দীর্ঘ দুই দশকের বেশি সময় জমিয়ত উলামা-ই-হিন্দের (জেইউএইচ) সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিলেন। এ সংগঠনের মাধ্যমে সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে ইসলামফোবিয়ার মতো বিতর্কিত বিষয়গুলোর বিরুদ্ধে জোড়ালো ভূমিকা পালন করে সংগঠনকে আরো শক্তিশালী করেন তিনি। জমিয়তে দায়িত্বপালনকালের দীর্ঘ দুই দশকে গুজরাট, বিহার, দিল্লি, তামিলনাড়ু, কাশ্মীর, কেরালা, আসাম, ইউপি, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ইত্যাদি স্থানে ট্র্যাজেডির শিকার ব্যক্তিদের নানাভাবে সহাগিতা করেছেন।
তা ছাড়া সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সমর্থনে সক্রিয় ভূমিকা রাখেন। ভারতের ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদ নীতির জন্য তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।

তার তত্ত্বাবধানে আধুনিক সময়ের চাহিদার প্রেক্ষিতে তার সংগঠন কর্তৃক পরিচালিত হাজার হাজার মক্তব ও মাদরাসায় পড়ুয়া লাখ লাখ শিশু শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত শিক্ষা কারিকুলামের ব্যবস্থা করা হয়। তা ছাড়া দারুল উলুমের শিক্ষা কারিকুলামে কিছুটা উন্নত করে একটি প্রকল্প শুরু করেন যার মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের মাধ্যমিক স্তরে (১০ম শ্রেণী) উত্তীর্ণ হিসেবে স্বীকৃত দেওয়া হয়। তরুণদের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে জমিয়তে উলামা-ই-হিন্দের অধিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জমিয়ত ইয়ুথ ক্লাব চালু করেন। বিশ্বখ্যাত ভারত স্কাউটস অ্যান্ড গািইডস এর তত্ত্বাবধানে সমাজে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিভিন্ন শিক্ষা প্রদান করা হয়।
সূত্র : দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com