1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

২০২৩ সালে কুয়েত থেকে প্রবাসী ফেরতের রেকর্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০২৩ সালে নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত। স্থানীয় আইন লঙ্ঘন করায় তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুয়েতি কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে গালফ নিউজ জনিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের মোট ৪২ হাজার ৮৯২ জন প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত। এদের মধ্যে ২৫ হাজার ১৯১ জন পুরুষ এবং ১৭ হাজার ৭০১ জন নারী রয়েছেন।

ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে ৪২ হাজার ২৬৫ জনকে প্রশাসনিকভাবে ফেরত পাঠানো হয়েছে; যাদের মধ্যে ২৪ হাজার ৬০৯ জন পুরুষ এবং ১৭ হাজার ৬৫৬ জন নারী।

বাকি ৬২৭ জনকে ফেরত পাঠানো হয়েছে বিচারিক নিয়মে। এই প্রক্রিয়ায় ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে পুরুষ রয়েছেন ৫৮২ জন এবং নারী ৪৫ জন।

ফেরত পাঠানো প্রবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার পেছনে কুয়েতের নিরাপত্তা সংস্থাগুলোর সক্রিয় ব্যবস্থা ও প্রচারণার বড় ভূমিকা রয়েছে বলে জানানো হয়েছে। এসব উদ্যোগ দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদের নির্দেশ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল।

সূত্র জানিয়েছে, বর্তমানে আবাসিক আইন এবং অন্যান্য প্রবিধান কার্যকর করায় গুরুত্ব দিচ্ছে কুয়েত সরকার। এ কারণে দেশটির সব আইন কঠোরভাবে মেনে চলতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com