1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

২০ হাজার টাকা মাসিক সম্মানী পাবেন বীর মুক্তিযোদ্ধারা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৯৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে মাসিক সম্মানী ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব পেশ করেন।

সংসদে ২০২১-২২ রাজস্ব বছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে মন্ত্রী এই বাবদ ১ হাজার ৯২০ কোটি টাকা বরাদ্দের কথা বলেন।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করার ঘোষণা দেন। সেই অনুসারে ২০২১-২২ রাজস্ব বছরে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয় বলে মন্ত্রী উল্লেখ করেন।

মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সম্পদ উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

মন্ত্রী বলেন, ফ্রেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি জিটুপি সিস্টেমের আওতায় সকল মুক্তিযোদ্ধাদের সম্মানী এবং অন্যান্য ভতুর্কি প্রদানের প্রক্রিয়া উদ্বোধনকরেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নিরাপদ আবাসন নিশ্চিতকল্পে ৪ হাজার ১২২ কোটি টাকা ব্যয়ে ৩০,০০০ ‘বীর নিবাস’ স্থাপনের কাজ চলছে।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকল্পে, দেশের প্রত্যেকটি উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স স্থাপনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com