1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট, ঢাকা, ৯ জুন : অবশেষে দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগাররা।
এর আগে ওয়ানডেতে দুই দলের ২২ দেখায় বাংলাদেশের একমাত্র জয় ছিল ২০০৫ সালে। এরপর দীর্ঘ সময় অপেক্ষার পর ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ এবং তানজিদ হাসান তামিম ৫৪ রান করেন।
২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদের শিকার হন ম্যাথিউ শর্ট। এরপর মোস্তাফিজুর রহমান ফেরান মার্নাস লাবুশেনকে। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
অধিনায়ক জশ ইংলিস ১৯, কুপার কনোলি ৩৫ এবং অ্যালেক্স ক্যারি ৪৭ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। একমাত্র ক্যামেরন গ্রিন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে ৬৬ বলে অপরাজিত ৫২ রান করেন।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা। তিনি ৪ উইকেট শিকার করেন। মোসাদ্দেক হোসেন ও মোস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট।
৪২.২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯১ রান। এরপর বৃষ্টির কারণে আর খেলা সম্ভব না হওয়ায় ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৮৬ রানের জয়ী ঘোষণা করা হয়।
মোসাদ্দেকের ব্যাট ও বল হাতে অলরাউন্ড নৈপুণ্য এবং নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় এক জয় তুলে নিল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com