1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ১৬.৫৪ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শানাক্তের হার ১৬.৫৪ শতাংশ।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ২ জন নারী।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৩০৩ জন ঢাকা বিভাগের, ২৯ জন ময়মনসিংহ বিভাগের, ২১৪ জন চট্টগ্রাম বিভাগের, ৫২ জন রাজশাহী বিভাগের, ৩০ জন রংপুর বিভাগের, ৭৭ জন খুলনা বিভাগের, ৭২ জন বরিশাল বিভাগের, ১৩ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল এবং ১ হাজার ৭২৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬.৮৯ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮২২টি নমুনা পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ১৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com