1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

২৭০ রানে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের রেকর্ড জয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ৩২২ রান করার পর মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৭০ রানে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশের ক্রিকেট ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।

আন্তর্জাতিক নারী ক্রিকেটে এর আগে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৪০৮ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৯৯৭ সালে ৪৫৫ রান করে পাকিস্তানকে মাত্র ৪৭ রানে গুঁড়িয়ে দেয় নিউজিল্যান্ড।

মঙ্গলবার জিম্বাবুয়ের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শারমিন আক্তারের অনবদ্য সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২২ রান করে বাংলাদেশ।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩০.৩ ওভারে ৫২ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দল।

টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। প্রথম ম্যাচে গ্রুপের শক্তিশালী দল পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ।

মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনীতে ১৬.১ ওভারে মুরশিদা খাতুনকে সঙ্গে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন শারমিন আক্তার। ৫৬ বলে ৫টি চারের সাহায্যে ৪৭ রান করে ফেরেন মুরশিদা।

এরপর নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন শারমিন। মাত্র ২৬ বলে ৫টি চারের সাহায্যে ৩৩ রান করে ফেরেন নিগার সুলতানা।

তৃতীয় উইকেটে ফারজানা হককে সঙ্গে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন শারমিন। ৪৪.১ ওভারে ২৮১ রানে ৬২ বলে ৬৭ রান করে ফেরেন ফারজানা। মাত্র ৪ ও ২ রান করে ফেরেন রুমান আহমেদ ও রিতু।

ইনিংসের একেবারে শেষ দিকে নেমে ১০ বলে দুটি চারের সাহায্যে ১৭ রান করেন লতা মণ্ডল। শুরুতে ব্যাটিংয়ে নেমে ইনিংস শেষ করেই সাজঘরে ফেরেন শারমিন। লম্বা সময় ধরে ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। তার ১৩০ রানের ইনিংসটি ১৪১ বলে ১১টি চারে সাজানো।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ৩২২/৫ রান (শারমিন আক্তার ১৩০*, ফারজানা হক ৬৭, মুরশিদা খাতুন ৪৭, নিগার সুলতানা ৩৩, লতা মণ্ডল ১৭*)।

যুক্তরাষ্ট্র: ৩০.৩ ওভারে ৫২/১০ রান (তাড়া নরিস ১৬, সিন্ধু ১৫; ফাহিমা খাতুন ২/৫, সালমা খাতুন ২/১০, রুমানা আহমেদ ২/১১)।

ফল: বাংলাদেশ ২৭০ রানে জয়ী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com