1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

২৮ জানুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ রবিবার (২৮ জানুয়ারি)। বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮তম দিন। বছর শেষ হতে আরো ৩৩৭ (অধিবর্ষে ৩৩৮) দিন বাকি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এ সব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়।
আসুন, জেনে নেওয়া যাক ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ঘটনাবলী :
১৮৩১ – ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।
১৮৩৫ – কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।
১৮৭১ – জার্মান বাহিনীর কাছে প্যারি আত্মসমর্পণ করে।
১৮৮২ – কলকাতা-বোম্বাই টেলিফোন (দুরালাপনি) চালু হয়। কলকাতার প্রথম এক্সচেন্জ সেন্ট্রাল এক্সচেন্জ উদ্বোধন করেন ই বারিং।
১৯০৯ – স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের পর প্রথম আমেরিকার সেনারা কিউবা ত্যাগ করে। শুধু গুয়ান্তানামো বে নৌঘাঁটি তাদের দখলে রাখে।
১৯১৫ – কংগ্রেসে আইন পাসের মাধ্যমে মার্কিন যুক্তরাস্ট্রের কোস্টগার্ড বাহিনী গঠন করা হয়।
১৯৩২ – জাপানী সৈন্যরা সাংহাই দখল করে।
১৯৩৩ – নাউ অর নেভার পুস্তিকা প্রকাশিত হয়।
১৯৪৫ – তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।
১৯৭৯ – তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে।
১৯৮২ – বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন।
১৯৮৬ – যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর স্পেস শাটল চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে এবং এর আরোহী ৯ জনের সবাই নিহত হন।
২০১০ – বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনী হিসেবে – লেঃ কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেঃ কর্নেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেঃ কর্নেল মহিউদ্দিন আহমেদের ফাঁসি হয়।

জন্ম
১৮৬৩ – অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী আর্নেস্ট উইলিয়াম।
১৮৬৫ – লালা লাজপত রায়, ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা। (মৃত্যু ১৭/১১/১৯২৮)
১৮৭৭ – পুলিনবিহারী দাস ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।(মৃ.১৭/০৮/১৯৪৯)
১৮৮২ – মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি।
১৮৮৫ – আর্মেনিয়ান কবি ও কর্মী ভাহান তেরিয়ান।
১৯১১ – প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার মহেন্দ্র গুপ্ত (মৃ.১১/১১/১৯৮৪)।
১৯২২ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী রবার্ট ডব্লিউ. হলি।
১৯২৫ – নচিকেতা ঘোষ, প্রখ্যাত বাঙালি সুরকার ও সঙ্গীত পরিচালক। (মৃ.১২/১০/১৯৭৬)
১৯২৫ – রাজা রামান্না,প্রখ্যাত ভারতীয় পদার্থবিদ।(জ.২৪/০৯/২০০৪)
১৯৩০ – পণ্ডিত যশরাজ মেয়াতী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।(মৃ.১৭/০৮/২০২০)
১৯৩৬ – আলবেনিয়ান লেখক ইসমাইল কাডারে।
১৯৪৪ – ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক ববি বল।
১৯৭৮ – ইতালিয়ান ফুটবল খেলোয়াড় গিয়ানলুইগি বুফফন।
১৯৮১ – আমেরিকান অভিনেতা মাহেরকে উড।
১৯৯১ – আমেরিকান গায়ক সিজে হ্যারিস।
১৯৯৫ – মোঃ মনিরুজ্জামান রিপন, সম্পাদক- স্পোর্টসজোন২৪,বাংলাদেশের থিয়েটার শিল্পী।

মৃত্যু
৮১৪ – ইউরোপের ইতিহাসখ্যাত সম্রাট শার্লিমেন।
১৫৪৭ – ইংল্যান্ডের রাজা ৮ম হেনরী। (জন্মঃ ১৪৯১)
১৫৫৬ – হুমায়ুন, দ্বিতীয় মোঘল সম্রাট।
১৮৪০ – হাজী শরীয়তউল্লাহ
১৯০৩ – ফরাসি সুরকার অগাস্টা হলমেস।
১৯৩৯ – উইলিয়াম বাটলার ইয়েটস, নোবেল পুরস্কার জয়ী ও আইরিশ লেখক ।(জ.১৩/০৬/১৮৬৫)
১৯৫০ – রাশিয়ান গণিতবিদ নিকোলাই লুযিন।
১৯৭৮ – আমেরিকান লেখক ওয়ার্ড মুর।
১৯৭৯ – স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত ।
১৯৮৪ – ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম নেতা আব্দুল রেজ্জাক খান।
১৯৯৬ – নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান কবি ইয়োসিফ আলেক্সান্দ্রভিচ ব্রডস্কি।
২০১৩ – ইংরেজ ফুটবল খেলোয়াড় রেজ জেনকিন্স।
২০১৪ – কানাডিয়ান চিত্রশিল্পী ফার্নান্দ লিডাক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com