1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

২৮ হাজার টাকার ঋণ ‘শোধ’ হয়নি তিন লাখেও!

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দাদন ব্যবসায়ীদের খপ্পরে পড়ে নিজের সর্বস্ব বিক্রি করে সুদের টাকা পরিশোধ করলেও পুনরায় সুদের টাকা দাবি করছেন এক দাদন ব্যবসায়ী। এরপর টাকা দিতে অপারগতা স্বীকার করায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ভুক্তভোগী যুবকের বাড়ি দখলের চেষ্টা করছেন।

ঘটনাটি জয়পুরহাটের পাঁচবিবির পৌর শহরের উত্তর গোপালপুরের। প্রতিকার চেয়ে ভুক্তভোগী যুবক মঙ্গলবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, তিন বছর আগে ওপেন উড়াও নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যুবক পাঁচবিবির বালিঘাটা বাজারের দাদন ব্যবসায়ী শফিকুল ইসলামের কাছ থেকে ২৮ হাজার টাকা ঋণ নেন। এ পর্যন্ত তিন লাখ টাকা পরিশোধ করেও শোধ হয়নিসেই ঋণ। টাকা গ্রহণের সময় ব্যাংকের ফাঁকা চেক, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় শফিকুল।

ওপেন উড়াও জানান, টাকা পরিশোধ করে স্বাক্ষর করা চেক ও স্ট্যাম্প ফেরত চাইলে শফিকুল সেগুলো না দিয়ে উল্টো ওই কাগজে লাখ টাকার অংক বসিয়ে উকিল নোটিশ পাঠায়।

অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন, আমার নামে এসব অভিযোগ মিথ্যা। তবে জমি বিক্রির জন্য আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিল ওপেন।

পাঁচবিবির ইউএনও বরমান হোসেন বলেন, এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com