1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

৩১ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বিজয়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) লিস্ট ‘এ’ এর স্বীকৃতি পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে আসরটিতে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন আনামুল হক বিজয়।

প্রাইম ব্যাংকের এই ব্যাটসম্যান রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে (২৬ এপ্রিল) ৭০ রান করতেই ডিপিএলে নিজের হাজার রান পূর্ণ করেন। ডিপিএলে হাজার রান পূর্ণ করার মাধ্যমে ৩১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন বিজয়। এ ছাড়াও অনন্য এক রেকর্ড নিজের করে নিয়েছেন বাংলাদেশের এই ওপেনিং ব্যাটসম্যান।

লিস্ট ‘এ’ ক্রিকেটের কোনো টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ রান ছিল ৯১৭ রান। ১৯৯১ সালে এই রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার টম মুডি। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বিজয়।

এই তালিকায় টম মুডি ছাড়াও ইংল্যান্ডের জিমি কুক ৯০২ রান, দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফ ৮৬১ রান ও ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপার ৮৬৪ রান করে সেরা পাঁচে আছেন।

সর্বোচ্চ রান ছাড়াও ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটের কোনো একটি নির্দিষ্ট টুর্নামেন্টে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিজয়। যা এর আগে ছিল না অন্য কারও।

বিজয় এবারের আসরে ১৪ ম্যাচের ১১টিতে বড় রান পেয়েছেন। এরমধ্যে ৮টি পঞ্চাশ এবং তিনটি শতক আছে এই ব্যাটসম্যানের নামের পাশে। ৮০ গড়ে ১০৪২ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। যার মধ্যে সর্বোচ্চ ছিল ১৮৪ রান।

বিজয় ছাড়াও এই বছর ডিপিএলে ৮৩৬ রান করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের নাইম ইসলাম। যা বিজয়ের পর ডিপিএলের ইতিহাসে এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে সাইফ হাসান এক আসরে সর্বোচ্চ ৮১৪ রান করেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com