1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

৪০০ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অন্তঃসত্ত্বা কিশোরীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের বীড জেলার ঘটনা। গত ছয় মাস ধরে ৪০০ জনের বেশি ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে ১৬ বছরের এক কিশোরী। ওই কিশোরীর দাবি, থানায় অভিযোগ করতে গিয়ে পুলিশের একজন কর্মীর লালসার শিকার হতে হয়েছে তাকে। বর্তমানে ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা।

এ ব্যাপারে চলতি সপ্তাহে অভিযোগ দায়ের হয়েছে। মহারাষ্ট্রের বীড জেলার পুলিশ সুপার রাজা রামাস্বামী বলেছেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শিশুবিবাহ, ধর্ষণ, যৌননিগ্রহ এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ছয় মাসে ৪০০ ব্যক্তি ওই কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। পুলিশের একজন সদস্যও ধর্ষণে অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কিশোরী অভিযোগে উল্লেখ করেছেন, তার মা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। আট মাস আগে তার বাবা বিয়ে দিয়ে দেন। শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে। খারাপ ব্যবহার করে। সেখান থেকে পালিয়ে বাবার কাছে ফিরে এসেছিল সে। কিন্তু বাবা আশ্রয় দেয়নি। তার পর বীড জেলার আম্বাজোগাই বাসস্ট্যান্ডে বাধ্য হয়ে ভিক্ষা চাইতে শুরু করে সে। ওই সময় থেকেই তার ওপর অত্যাচার শুরু হয়।

শিশু অধিকার রক্ষা কমিটিকে ওই কিশোরী জানিয়েছে, বহু লোক আমাকে নির্যাতন করেছে। আমি আম্বাজোগাই থানায় অভিযোগ জানাতে অনেক বার গেছি। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এক পুলিশকর্মীও আমার ওপর অত্যাচার করেছে।

সূত্র: আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com