1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৪ মার্চ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পঞ্চম এলডিসি সম্মেলনে অংশ নিতে আগামী ৪ মার্চ কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের রাজধানী দোহায় ৫ থেকে ৯ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিনি এলডিসি উত্তরণে বাংলাদেশকে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাবেন।

এটিই হবে এলডিসি দেশ হিসেবে বাংলাদেশের শেষ এলডিসি শীর্ষ সম্মেলন। কারণ, ২০২৬ সাল নাগাদ বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে।

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় নিয়ে এসেছে। এতে এলডিসি ও উন্নয়নশীল দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ওই দেশগুলির জন্য বড় ধরনের বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ এই বিষয়গুলি সম্মেলনে উত্থাপন করবে। এছাড়া ২০২৬ সালের পরেও বাংলাদেশ যে বাণিজ্য সুবিধাগুলি এখন এলডিসি হিসাবে উপভোগ করছে-তা অব্যাহত রাখতে উন্নত দেশগুলির সমর্থন চাইবে।

গণমাধ্যমে সাপ্তাহিক ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি শাখার মহাপরিচালক সেহেলী সাবরীন বলেন, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কাতারের আমির তামিম বিন হামাদ আল ছানি ও প্রধানমন্ত্রী খালিদ বিন খালিফা বিন আব্দুল আজিজ আল ছানির সঙ্গে দেখা করবেন। তিনি রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি মূল্য বৃদ্ধির পাওয়া জ্বালানি তেলের ক্ষেত্রে কাতারের সহায়তা চাইতে পারেন।

সম্মেলন চলাকালে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com