1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭ টা ৫০ মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মালুকুতে হয়েছে এ ভূমিকম্প।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা দপ্তর জানিয়েছে, মালাকু প্রদেশের বারাত দায়া জেলা থেকে ১৮৯ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫১৫ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পে হতাহতের কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। কয়েকটি বাড়িঘরে ফাটল ধরা ব্যতীত আর কোনো ক্ষয়ক্ষতির তথ্যও আসেনি।

আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।

ভৌগলিকভাবে ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বা আগ্নেয় মেখলা অঞ্চলে। ইউরোপ ও এশিয়ার টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে কারণে এই অঞ্চলটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ। তার ওপর দেশটিতে রয়েছে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি। এসব কারণে ইন্দোনেশিয়ার বাসিন্দাদের নিয়মিতই ভূমিকম্প মোকাবিলা করে টিকে থাকতে হয়। সূত্র : আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com