1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩০১ বার দেখা হয়েছে

আজ ৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস। ১৯৯০ সালের এদিনে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত নেতা পল্লীবন্ধু আলহাজ¦ হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন এবং ক্ষমতা হস্তান্তর করার সময় বিরোধী দলের অন্যতম দাবী ছিল যে, বিশেষ ক্ষমতা আইন বাতিল ও রেডিও টিভির শায়ত্বশাসন প্রদান করা। ক্ষমতা হস্তান্তর করার পূর্বে বিশেষ আইন বিলুপ্ত ও রেডিও টিভির শায়ত্বশাসন করার জন্য এস. আর. ও জারী করেছিলেন কিন্তু আজ অবধি নব্বই এর পরবর্তী সময়ে বিএনপি বা আওয়ামী লীগ সরকার তাদের উত্থাপিত দাবী বিশেষ ক্ষমতা আইন বাতিল, টিভির শায়ত্বশাসন প্রদান করেন নাই।

সভায় সভাপতিত্ব করেন-জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্- সভাপতির বক্তব্যে বলেন, বেগম রওশন এরশাদ দলকে সুসংগঠিত ও দলের শৃঙ্খলা রক্ষা করার জন্য নির্বাচন বর্জন করেন। তাঁর এই নির্বাচন বর্জন করাকে ভবিষ্যতে জাতি মূল্যায়ন করবে।

সভায় সমাপনী বক্তব্যে যুগ্মআহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, পল্লীবন্ধু আলহাজ¦ হুসেইন মুহম্মদ এরশাদ দেশের দুঃসময়ে ১৯৮২ সালে দুর্নীতি ও দুঃশাসন থেকে দেশকে রক্ষার জন্য ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং একইভাবে তিন দলের রূপরেখা বাস্তবায়ন করার জন্য ১৯৯০ সালে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ৬ই ডিসেম্বর ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু আজও বাংলাদেশে গণতন্ত্র রুগ্ন অবস্থায় রয়েছে।

সভায় আরো বক্তব্য রাখেন- সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সাবেক এমপি-ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, আবদুল আজিজ চৌধুরী, মজিবুর রহমান মুজিব, মোহাম্মদ ই¯্রাফিল মিয়া, সাক্ষাওয়াত হোসেন, মনোয়ারা তাহের মানু, শারমিন পারভিন লিজা, তাহেরা মোশাররফ শোভা, জিয়াউল হক জুয়েল, ডাঃ নাসির উদ্দিন মোল্যা, আসমা আজিজ, আজমল হোসেন জিতু, আক্তার হোসেন, কেয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, তৌহিদুর রহমান, এস. এম গোলাম বায়োজিদ, মাহবুবুর রহমান তাঁরা, নার্গিস আক্তার, আসমা আক্তার, নাসির উদ্দীন মুন্সী, এজাজ আহমেদ ও প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com