1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

৯ বছর পর টি-টোয়েন্টিতে লংকানদের হারাল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দীর্ঘ ৯ বছর পর শ্রীলংকার মাটিতে স্বাগতিকদের হারাল বাংলাদেশ। শেষ ৮ বলে প্রয়োজন ছিল ১৮ রান। চামারি আতাপাত্তুকে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে ছক্কা মারলেন নিগার সুলতানা। পরের বল সুইপ করে পাঠালেন ফাইন লেগ সীমানায়। সমীকরণ চলে এল হাতের নাগালে। পরে শেষ ওভারে নিগারের আরেক সুইপ শটেই নিশ্চিত হলো জয়।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার অধিনায়কের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১৪৬ রানের লক্ষ্য এক বল আগেই ছুঁয়ে ফেলেছে নিগারের দল।

দারুণ ফিফটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিগার। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেছেন ৭৫ রান। ৫১ বলের ইনিংস সাজিয়েছেন ৭ চার ও ২ ছয়ে।

এই সংস্করণে দীর্ঘ ৯ বছর পর শ্রীলংকার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে ঘরের মাঠে ৩ রানে জিতেছিল তারা। এরপর টানা সাত ম্যাচ জেতে লংকানরা। অষ্টমবারে সাফল্য পেলেন নিগার, রিতু মনিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com