1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

‌‘আমাকে বিমানবন্দর থানায় নিয়ে আটকে রাখা হয়’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার লাল পাসপোর্ট থাকা সত্ত্বেও বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে হয়রানি ও থানায় নিয়ে আটকে রাখা হয়।

শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এ সময় করেন।

সংবিধানের উদ্ধুতি দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, কোনো নাগরিকের দেশের মধ্যে চলাফেলা, বিদেশে যাওয়া ও আসার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না এটা সংবিধান স্বীকৃত। কিন্তু গত ৭-৮ বছর ধরে আমি বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে হয়রানির শিকার হচ্ছি। আমার বৈধ ভিসা থাকা সত্ত্বেও আমার পাসপোর্ট নিয়ে আটকে রাখা হয়, আমাকে বিমানবন্দর থানায় নিয়ে আটকে রেখে সময় ক্ষেপণ করা হয়। এরপর যখন আমাকে ছাড়া হয় তখন ফ্লাইটের সময় থাকলে আমি যেতে পারি।

বিএনপির এই সংসদ সদস্য বলেন, একজন সংসদ সদস্য হিসেবে আমি লাল পাসপোর্ট পেয়েছি। তারপরও আমাকে হয়রানি করা হয়। আমার যাওয়ার সময়ও হয়রানি করা হয়, আবার আসার সময়ও হয়রানি করা হয়। কিন্তু বহু বড় বড় অপরাধী দেশের বাইরে চলে যায় তাদের কোনো বাধা দেওয়া হয় না।

বিদেশে যাওয়ার পর লাল পাসপোর্টের অনেক সম্মান পেয়েছেন, কিন্তু দেশে পান না- এমন আক্ষেপও প্রকাশ করেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com