1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক থানায় জিডি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলকৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। জীবন নাশের আশঙ্কায় থানায় জিডি। জমি উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়েছেন ভুক্তভোগি পরিবার।

সরেজমিনে গিয়ে জানা যায়,উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়নের হাসনের পাড়া গ্রামের মৃত: ইছাহাক আলীর পুত্র, পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী সরকার দীর্ঘ ৪০ বছর ধরে দলিল মূল্যে ও পৈত্রিক সূত্রে ৩১ শতক জমি ভোগদখল করে আসছিলেন।

গত ১৭ জানুয়ারী-২৫ ইং সেই ভোগদখলকৃত জমি দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত আব্দুল মান্নানের পূত্র ফিরোজ, মানিক ও সবুজ গংদের বিরুদ্ধে। এ ব্যাপারে আব্দুল বারী সরকার বাদী হয়ে জীবন নাশের আশঙ্কায় পলাশবাড়ী থানায় জিডি নং-৮২৮ তারিখ ১৯/০১/২০২৫ দায়ের করেছেন।

এই ব্যাপারে ভুক্তভোগী আব্দুল বারী সরকারের সাথে কথা হলে তিনি জানান, ” এই জমিটি আমার জন্মের পর থেকে দীর্ঘ ৪০/৫০ বছর ধরে দেখে আসছি আমার বাপ-চাচারা চাষাবাদ করে আসছে। ইতিপূর্বে এই জমির অংশীদারত্বকে কেন্দ্র করে দুই দুইটি মার্ডার হয়েছে।যা দীর্ঘ ২০ বছর ধরে মামলা বিচারাধীন রয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই মামলাটির রায় হতে যাচ্ছে। সেই মামলার রায়কে প্রভাবিত করার জন্যই একটি পক্ষ কোনো প্রকার স্বত্ত ছাড়াই জমিটি দখল করেছে। এটি নিয়ে আমি খুবই আতঙ্কিত।” তিনি জমিটি উদ্ধারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ব্যাপারে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরী দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com