1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দাউদকান্দিতে মেঘনা–গোমতী সেতুর নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তা জোরদার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা–গোমতী সেতুর নিচ থেকে বোমা সদৃশ একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে দাউদকান্দি সেনা ক্যাম্পের মাধ্যমে তথ্য আসার পর মডেল থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ ইবি আর্মি ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে সম্ভাব্য ‘হাতবদল’-এর ঠিক আগে সেতুর নিচে রাখা একটি প্যাকেট শনাক্ত করে। প্যাকেটটি দেখতে টাইমার বোমার মতো হওয়ায় চারপাশে বালুর বস্তা দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয় এবং পুরো এলাকা ঘিরে জনসাধারণের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার পর দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে এবং রাতভর বিশেষজ্ঞ দল বস্তুটির প্রকৃতি যাচাই-বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি–চান্দিনা সার্কেল) ফয়সাল তানভীর এবং দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম।

ওসি এম আব্দুল হালিম বলেন, “বর্তমানে আতঙ্কের কোনো কারণ নেই। বস্তুটি দেখতে টাইমার বোমার মতো হলেও এটি সত্যিকারের বোমা কিনা তা এখনো নিশ্চিত নয়। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা শেষে এটি নিষ্ক্রিয় করবে। কারা উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের বস্তু রেখে আতঙ্ক ছড়াতে চাইছে, তা তদন্তের মাধ্যমে বের করা হবে।”

তিনি আরও জানান, বোমা সদৃশ বস্তুটির উৎস, উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত চলছে। সেতুর আশপাশের পুরো এলাকা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com