1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সমঝোতায় শরিকদের ৮ আসন ছাড়ছে বিএনপি, ধানের শীষে লড়বেন ববি হাজ্জাজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : সমঝোতার ভিত্তিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর জন্য আটটি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে দুটি আসন দেওয়া হয়েছে। পাশাপাশি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, “যেসব রাজনৈতিক দল আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছে, তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা ও সমঝোতার মাধ্যমে আমরা কয়েকটি আসনে একমত হয়েছি। এই তালিকার বাইরেও আলোচনা চলমান রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা আপনাদের জানানো হবে।”
তিনি জানান, সমঝোতার ভিত্তিতে যেসব আসনে জোটসঙ্গীরা প্রার্থী হবেন—
বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
পিরোজপুর-১: জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার
নড়াইল-২: এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ
যশোর-৫: ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস
পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
ঝিনাইদহ-৪: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান
ঢাকা-১২: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
এ ছাড়া তিনি বলেন, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে প্রার্থী করা হয়েছে। রেদোয়ান আহমেদ ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, “যারা নির্বাচনী সমঝোতার মাধ্যমে অংশ নিচ্ছেন, তারা নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন। আর যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com