1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা, দাউদকান্দিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল,দাউদকান্দি কুমিল্লা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থিত সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়।
মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এদিকে একই দিন দাউদকান্দি বিশ্ব রোড সংলগ্ন ঈদগাঁহ বালুর মাঠে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
এ সময় বক্তারা বলেন,
“বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দাউদকান্দিবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আবারও এই এলাকার উন্নয়ন ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
উল্লেখ্য, কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com