1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পদ-পদবি দিয়ে নেতা তৈরি হয় না: পরিবারতন্ত্রের কৃত্রিম উত্তরাধিকার ব্যর্থ, নেতৃত্ব জন্মায় সংগ্রাম ও গণমানুষের বিশ্বাসে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : জাতীয় রাজনীতিতে পদ-পদবি, রাষ্ট্রীয় ক্ষমতা কিংবা পারিবারিক পরিচয় কাউকে কখনোই প্রকৃত জাতীয় নেতা বা নেত্রী বানাতে পারেনি—এটা ইতিহাসের অকাট্য সত্য। একটি বৃহৎ রাজনৈতিক দলের লাখো নেতাকর্মী ও দেশের কোটি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ছাড়া নেতৃত্ব কেবল কাগুজে থাকে, বাস্তবে নয়। সেই নেতৃত্ব টেকে না, গণমানুষের নেতা হয়ে ওঠে না।
নেতৃত্বের জন্য প্রয়োজন রাজনৈতিক শিক্ষা, মাঠের অভিজ্ঞতা, আত্মত্যাগ এবং জন্মগত রাজনৈতিক প্রজ্ঞার সমন্বয়। অথচ রাজনৈতিক পরিবারে জন্ম, দীর্ঘ সময় ক্ষমতার কেন্দ্রে অবস্থান এবং রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা ভোগ করেও শেখ হাসিনার সন্তান জয় কিংবা পুতুল—কেউই রাজনৈতিক নেতৃত্বের ন্যূনতম গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি। জনগণের নেতা হওয়া তো দূরের কথা, আওয়ামী লীগের সাধারণ একজন কর্মীও কখনো তাদের জাতীয় নেতৃত্ব হিসেবে বিশ্বাস করেনি। এই ব্যর্থতা পরিবারতন্ত্রের সবচেয়ে বড় প্রমাণ।
এর বিপরীতে, জাইমা রহমান জানেন কীভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করেছিলেন। একইভাবে তারেক রহমান রাজনীতিতে নেতৃত্ব গড়ে তুলেছেন দীর্ঘ সংগ্রাম, নির্যাতন ও বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে। সেই শিক্ষাই অনুসরণ করে জাইমা রহমান শর্টকাট ক্ষমতার রাজনীতিতে নয়, বরং প্রস্তুতি, সংযম ও রাজনৈতিক অনুশীলনের পথেই হাঁটছেন।
যারা ভবিষ্যতে তার যোগ্যতা, শিক্ষা ও অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘পরিবারতন্ত্র’ শব্দটি ব্যবহার করে আক্রমণ চালাতে চাইবে, তাদের জন্য আজকের এই সংগ্রাম ও প্রস্তুতির প্রতিটি দৃশ্যই হবে দলিল। ইতিহাস সাক্ষ্য দেয়—কৃত্রিম উত্তরাধিকার চাপিয়ে দিলে জনগণ তা প্রত্যাখ্যান করে, আর প্রকৃত নেতৃত্ব সময়ের পরীক্ষায় টিকে যায়।
রাজনীতি উত্তরাধিকার নয়, রাজনীতি অর্জনের বিষয়।
গণমানুষ যাকে মেনে নেয়, তিনিই নেতা—বাকি সবই ভাঁওতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com