1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দাউদকান্দিতে সাংবাদিক ঐক্যের নীরব বার্তা: প্রশ্নের মুখে ক্ষমতা, দৃঢ় অবস্থানে কলম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩২৬ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : রাজনীতি যখন দমন-পীড়ন, ভয় আর নিয়ন্ত্রণের নতুন নতুন কৌশলে অভ্যস্ত হয়ে উঠছে—ঠিক তখনই দাউদকান্দিতে এক ব্যতিক্রমী বার্তা ছড়িয়ে পড়ে। দাউদকান্দি ডিজিটাল প্রেসক্লাবের উদ্যোগে আনিস খানের বাড়িতে আয়োজিত এক প্রীতিভোজ ও হাঁসের পার্টি নিছক সামাজিক আয়োজন ছিল না; বরং এটি ছিল স্বাধীন সাংবাদিকতার পক্ষে এক নীরব কিন্তু শক্ত রাজনৈতিক অবস্থান।
এই মিলনমেলায় অংশ নেন জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের একাধিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা—যাঁরা মাঠে থেকে ক্ষমতার ভাষা নয়, জনতার ভাষা লেখেন। যখন সত্য বলা ক্রমেই ‘ঝুঁকিপূর্ণ পেশা’তে পরিণত হচ্ছে, তখন এই মিলনমেলা সাংবাদিকদের পারস্পরিক সংহতি ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
এস এম শাহ্ জালাল সাইফুল, সম্পাদক ও প্রকাশক বঙ্গ নিউজ বিডি২৪ডট কম;সিনিয়র রিপোর্টার বাংলাদেশের আলো,
ইমরান মাসুদ, মফস্বল সম্পাদক বিজনেস বাংলাদেশ;
আহনাফ তিহামী, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া;
আনিস রহমান খান, আজকের পত্রিকা দাউদকান্দি প্রতিনিধি বাংলাদেশের আলো,শাহাদাত হোসেন তালুকদার, বাংলাদেশের আলো, কুমিল্লা জেলা প্রতিনিধি,রাসেল সুমন, ডেইলি বাংলাদেশ আপডেট;
ইসমাঈল হোসেন, দাউদকান্দি প্রতিনিধি দৈনিক জনতা;
জসিম মোল্লা, বিশেষ প্রতিনিধি দৈনিক সংবাদ দিগন্ত এবং
আসাদুজ্জামান সাগর, বাংলাদেশ খবর প্রতিদিন।
এই আয়োজন স্পষ্ট করে দিয়েছে—ক্ষমতার পালাবদল হোক বা রাজনৈতিক টানাপোড়েন, সাংবাদিক সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে সত্য চাপা পড়ে না। আজ যখন সংবাদকর্মীরা মামলা, হুমকি ও নজরদারির মুখে, তখন এমন মিলনমেলা কেবল সৌজন্য নয়—এটি প্রতিরোধের ভাষা, কলমের রাজনীতি।
দাউদকান্দির এই আয়োজন আবারও স্মরণ করিয়ে দেয়—সংবাদপত্র বন্ধ করা যায়, কণ্ঠ রোধ করা যায়, কিন্তু সাংবাদিকতার আত্মাকে দমিয়ে রাখা যায় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com