1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

পূর্ব শেখদী আল হেরা মসজিদের সেক্রেটারি শাহজাহান কামাল আর নেই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৯ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : পূর্ব শেখদী আল হেরা মসজিদের সেক্রেটারি জনাব শাহজাহান কামাল সাহেব আজ রাত আনুমানিক সাড়ে তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি পূর্ব শেখদী আল হেরা মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তাঁর ইন্তেকালে এলাকাবাসী, মুসল্লি সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জনাব শাহজাহান কামাল সাহেব ছিলেন একজন বিনয়ী, সদালাপী ও দায়িত্বশীল মানুষ। মসজিদকেন্দ্রিক সামাজিক ঐক্য গঠনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ধর্মীয় ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আজ সকাল ১০টায় পূর্ব শেখদী, যাত্রাবাড়ী, ঢাকার আল হেরা জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমের গ্রামের বাড়ি উত্তর মতলব, চাঁদপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী ও মুসল্লিরা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আল্লাহ তাআলা মরহুম শাহজাহান কামাল সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com