1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে দাউদকান্দি পৌর এলাকায় দিন দিন সৃষ্টি হচ্ছে গণজোয়ার। নির্বাচনী প্রচারণার ১১তম দিনে রোববার পৌরসভা এলাকায় অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভা জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রূপ নেয় এক প্রাণবন্ত রাজনৈতিক মিলনমেলায়।
গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “বিএনপি সরকারের সময় ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি উপজেলা, পৌরসভা, তিতাস ও মেঘনা এলাকায় যে যুগান্তকারী উন্নয়ন করেছেন, মানুষ আজও তা স্মরণ করে। অথচ গত ১৬ বছরে এসব এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি।”
তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে ইনশাআল্লাহ ড. খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হবেন এবং এই জনপদের সব অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়ন করবেন।”
পথসভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহ্বায়ক শওগত চৌধুরী পিটার, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক সরকার, কেন্দ্রীয় যুবদল নেতা মামুন ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিব মুন্সি এবং সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল মীর। সভায় যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দাউদকান্দি পৌর এলাকায় ধানের শীষের পক্ষে ক্রমবর্ধমান জনসমর্থনের স্পষ্ট বার্তা দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com